প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আত্রাইয়ে একাধিক চুরি মামলার আসামি ইমরান প্রামাণিক কালু গ্রেপ্তার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে একাধিক চুরি মামলার আসামি মো. ইমরান প্রামাণিক কালু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ইমরান প্রামাণিক কালু আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, তিনি আত্রাই এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।আত্রাই থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত