প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
ময়মনসিংহে হামে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪৮।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১১২ জন চিকিৎসাধীন রয়েছে।
সূত্র আরও জানায়, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তীব্র গরমের কারণে হাসপাতালে ভর্তি শিশু ও তাদের স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, “রোগীর চাপ বেশি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। তবে হাম সংক্রমণ প্রতিরোধে পরিবারের সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইনসাফ টাইমস ২৪