স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
অভিযুক্ত পরিমল ভক্তের স্ত্রী শিমু ভক্ত অভিযোগ করে বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ষড়যন্ত্র করে তার স্বামীকে মামলায় জড়িয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অন্যদিকে অভিযুক্তের বড় ভাই নিখিল ভক্ত বলেন, মেডিকেল রিপোর্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হবে বলে তারা আশা করছেন। তিনি দাবি করেন, তার ভাই নির্দোষ।
এ ঘটনায় ঝালোডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, মেডিকেল রিপোর্টসহ অন্যান্য আলামত যাচাই করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।