প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন আশা
আব্দুল্লাহ আল নোমানী, জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা বাদুরতলায় নদী ভাঙগ রোধে ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামালের আন্তরিক প্রচেষ্টা ও সরাসরি তদারকিতে বাদুরতলা এলাকায় নদী ভাঙন রোধ কার্যক্রম চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটানো স্থানীয় বাসিন্দাদের মাঝে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। বর্ষা মৌসুম আসলেই বাড়িঘর হারানোর শঙ্কায় থাকা এলাকাবাসী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থানীয়রা আশা করছেন, চলমান কাজ সম্পন্ন হলে বাদুরতলা এলাকার নদী ভাঙন নিয়ন্ত্রণে আসবে। এতে শত শত পরিবারের জানমাল ও ফসলি জমি সুরক্ষিত থাকবে।
উন্নয়ন ও জনকল্যাণে এমপি রফিকুল ইসলাম জামালের এ উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইনসাফ টাইমস ২৪