প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
গুমের পুনরাবৃত্তি আর নয়: নিখোঁজ জিসানকে ফিরিয়ে দেওয়ার আহবান জামায়েত নেতা নাজিম উদ্দিন মোল্লার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না
গতকাল (১১ জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
অপহরণকারীরা আজ সকাল ১১টার দিকে জিসান আহমেদের বড় ভাইকে কল দিয়েছে। জিসান কথা বলেছে, তার সাথে কথা বলে বুঝা গেছে তার ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে।
অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কুমিল্লা দুই হোমনা আসনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা।
তিনি তার ফেসবুক পোস্টে বলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে, তাদেরকে গুম এর মাধ্যমে আমরা কি আবারো সেই ফ্যাসিস্ট জামানার দিকে এগিয়ে যাচ্ছি! দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আজ কোথায় যাচ্ছে।
আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রনি পেশার মানুষ নিরাপদে বসবাস করবে।
আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করবো জিসানকে তার আপনজনের মাঝে ফিরিয়ে আনুন। অগনন তরুন যুবারা আজ জিসানের অপেক্ষায়। এ দেশের মানুষ আর গুম- খুনের পুনরাবৃত্তি দেখতে চায় না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইনসাফ টাইমস ২৪