প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
গ্রেপ্তারের খবর ‘গুজব’, দাবি বিএনপি নেতা গোলাম আজম সৈকতের
আব্দুল্লাহ আল নোমানী, জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বলে দাবি করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে এসে সৈকত বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলোর কিছু ২০১৮ সালে গ্রেপ্তারের পুরোনো ছবি এবং কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
"আমার গ্রেপ্তারের যে তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই," বলেন সৈকত। তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
এ সময় তিনি সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইনসাফ টাইমস ২৪