আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেটে বাড়ল সিগারেটের দাম, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্য।

স্টাফ রিপোর্টার:- অংকন মজুমদার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সরকারের রাজস্ব আয় বাড়ানো এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে এই মূল্যবৃদ্ধির প্রস্তাব দেন অর্থ উপদেষ্টা।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নিম্ন স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা, উচ্চ স্তরের সিগারেটের দাম ১৪০ টাকা থেকে ১৫০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ১৯০ টাকা থেকে ২১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, তামাকজাত পণ্যের ওপর কর ও মূল্য বৃদ্ধি করলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে ধূমপান নিরুৎসাহিত হবে। বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমাতে এ পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত পণ্যের ওপর অধিক কর আরোপের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সিগারেটের দাম বৃদ্ধি পেলে নতুন ধূমপায়ীর সংখ্যা কমবে এবং বিদ্যমান ধূমপায়ীদের একটি অংশ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। ফলে ধূমপানজনিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে।

তবে সিগারেট ব্যবসায়ীদের একাংশ মনে করেন, অতিরিক্ত মূল্যবৃদ্ধির ফলে অবৈধ ও নকল তামাকপণ্যের বাজার সম্প্রসারিত হওয়ার ঝুঁকি রয়েছে। এজন্য কর বৃদ্ধির পাশাপাশি বাজার তদারকি জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

জাতীয় সংসদে বাজেট অনুমোদনের পর নতুন মূল্য কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

1

টিকটক করা নিয়ে লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক, হত্যার অভ

2

পর্তুগাল–ডিআর কঙ্গো: রোনালদোর বিশ্বকাপ অভিযানের সূচনা, চমকের

3

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

4

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

5

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টিাইন সমর্থকদের বর্ণাঢ্য শ

6

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

7

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

8

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার সন্দেহভাজনের বাড়িতে আগুন,

9

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকার

10

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত অপহরণ-ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ

11

কুড়িগ্রামে মিজানুর রহমান মিজানকে নিয়ে রাজনৈতিক অপপ্রচারের প্

12

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

13

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

14

ঈদগাঁওতে পুলিশের সফল অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

15

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, লম্পট মঞ্জুকে গণধোলাই দিয়ে পুলিশ

16

পটুয়াখালী চালককে মারধরের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল

17

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যম

18

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

19

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

20