আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি


বিশ্ব  দিবস উপলক্ষে রাঙামাটিতে শিশুশ্রম বন্ধ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাঙামাটি শহরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ হলেও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে এখনও শিশুদের শ্রমে নিয়োজিত করা হচ্ছে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ, ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা ও চা বাগানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে অল্প মজুরিতে শিশুদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও মানবিক সমস্যা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা এবং দরিদ্র পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি। শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, তরুণ ও সচেতন নাগরিকরা শিশুশ্রমের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে এর অবসানের দাবি জানান। তারা বলেন, প্রতিটি শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, বিদ্যালয়ে। শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশুশ্রম প্রতিরোধে জনমত গঠন এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

1

ছোটবিঘাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের দুলাল গ

2

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির

3

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

4

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

5

গাইবান্ধায় রামমূর্তি স্থাপন নিয়ে জনমনে আলোচনা ও প্রশ্ন

6

যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে: বোন মাছুমা হাদ

7

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

8

যোগ্য ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে আমখোলা ইউনিয়নবাসী দেখতে চ

9

প্রয়োজনীয় ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পদে নি য়ো গে র অভিযোগ, তদন্ত

10

পঞ্চগড় সীমান্তে অনিশ্চয়তার প্রহর, জিরো লাইনে ১০ জনের মানবেতর

11

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

12

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

13

বাংলাদেশ সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডকে সুযোগ দিল অস্ট্রেলিয়

14

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচল করতে না দেওয়ার ঘোষণা হুতি

15

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

16

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

17

চিতলমারীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফাঁসানোর অভিযোগ পরিব

18

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

19

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

20