আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

মোঃ হারুন অর রশিদ মহাদেব পুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশিয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

1

বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মা দ ক ব্যবস

2

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

3

চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬

4

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

5

বজ্রপাতে জেলের মৃত্যু, দাফনের অনুমতি চেয়ে থানায় আবেদন

6

ড. ইউনূসসহ ৫ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন।

7

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

8

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির

9

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

10

প্রয়োজনীয় ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পদে নি য়ো গে র অভিযোগ, তদন্ত

11

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

12

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

13

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

14

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

15

জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক

16

চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অ ভি যা ন অনুষ্ঠিত

17

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

18

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি ও জ ন স্বা স্থ্য সুরক্ষায় ব্র্যাকে

19

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

20