আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায় বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

আব্দুল কাইয়ুম আরজু, বিশেষ প্রতিনিধি:  

কুয়াকাটায় পর্যটন শিল্পে বিনিয়োগ করে এখন চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। উন্নয়নের আশায় বিনিয়োগ করা এক উদ্যোক্তার সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটার প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে বেঙ্গল গেস্ট হাউজ এবং শশী কটেজের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিনিয়োগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ১০ ফুটের একটি হাঁটার রাস্তা ছিল।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জমির মালিকরা রাস্তার জন্য জমি ছেড়ে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছিলেন। 

কিন্তু গত দুই দিন আগে ( ১১ জুন) গভীর রাতে পৌরসভার ভেকু ব্যবহার করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী বিনিয়োগকারী এড. সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, "আমরা ঢাকা থেকে এখানে বিনিয়োগ করতে এসেছি। কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই রাতের আঁধারে আমার প্রজেক্টের বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী। বাধা দিতে গেলে আমাকে হুমকি দেওয়া হয়েছে।"

এই ভাঙচুরের ফলে স্থানীয় পর্যায়ে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানান, দেয়াল ভাঙার সময় পানি নিষ্কাশনের পাইপলাইন ভেঙে ফেলা হয়েছে এবং বক্স কালভার্টটি মাটির নিচে চাপা পড়ে গেছে। ফলে ওই এলাকার ৩-৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

পর্যটন নগরী কুয়াকাটার সার্বিক পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তিনি অবিলম্বে এই অরাজকতার বিচার ও ক্ষতিগ্রস্ত সম্পদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এলাকাবাসী বলছেন, পর্যটন কেন্দ্রের এমন অস্থিতিশীল পরিস্থিতি পর্যটকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে বিনিয়োগকারীরা কুয়াকাটা বিমুখ হয়ে পড়বেন। ###

তারিখ: ১৪.০৬.২০২৬ ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

1

মানবসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় রাঙামাটির জেলা পরিষদ সদ

2

চিতলমারীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফাঁসানোর অভিযোগ পরিব

3

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

4

অভিনেত্রী নয়, হতে চেয়েছিলাম সংবাদ উপস্থাপিকা’: ক্যারিয়ারের শ

5

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

6

টিকটক করা নিয়ে লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক, হত্যার অভ

7

তীব্র গরম ও লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি, কমছে হ

8

রাজাপুর-বাদুরতলা সড়ক বেহাল, বৃষ্টিতেই মৃত্যুফাঁদ

9

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

10

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চ

11

প্রয়োজনীয় ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পদে নি য়ো গে র অভিযোগ, তদন্ত

12

গাইবান্ধায় রামমূর্তি স্থাপন নিয়ে জনমনে আলোচনা ও প্রশ্ন

13

১১ জুন ২০২৬: জাতীয় বাজেটের সর্বশেষ আপডেট

14

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি।

15

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

16

বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

17

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

18

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

19

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

20