আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার গৃহবধূ মিতুর মৃত্যুর মামলায় স্বামী, শাশুড়িসহ ৩ আসামি গ্রেফতার

মোঃ সুজন, ভোলা চরফ্যাশন প্রতিনিধি 

ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে অভিযান চালিয়ে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ দল তাদের গ্রেফতার করে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর মো. রওনক জাহান সরকার।
গ্রেফতারকৃতরা হলেন— নিহত মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৪ নম্বর আসামি।
র‍্যাব সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় গত ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনকে এজাহারনামীয় এবং পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ভোলা ক্যাম্প বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্তে কাজ চালিয়ে যায়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আলোচিত এই মামলার তিন আসামি গ্রেফতার হওয়ায় নিহত মিতুর পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার বাকি আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

1

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

2

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

3

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

4

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা, মাগুরায় শোকের ছায়া

5

ঝালকাঠিতে এএসআই থেকে এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে

6

পঞ্চগড় সীমান্তে অনিশ্চয়তার প্রহর, জিরো লাইনে ১০ জনের মানবেতর

7

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উ

8

হরমুজ প্রণালিতে টোল নয়, সেবার বিনিময়ে ফি নেবে ইরান

9

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ।

10

নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য উৎসব, থাকছে ‘কাহ্নপা সাহিত্য পদ

11

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

12

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

13

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

14

জনবান্ধব বাজেট বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার বোদায় প্রতিমন্ত্

15

ঈদগাঁওতে পুলিশের সফল অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

16

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ডিমলায় বিশাল মানববন্ধ

17

তীব্র গরম ও লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি, কমছে হ

18

গৌরনদীতে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধ

19

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

20