আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মিজানুর রহমান মিজানকে নিয়ে রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামের নাগেশ্বরীর সমাজসেবক মিজানুর রহমান মিজানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া রাজনৈতিক গুঞ্জন ও প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।

তাদের দাবি, মিজানুর রহমান মিজান কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং বর্তমানে স্থানীয় বা জাতীয় পর্যায়ের কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য কিংবা পদধারী নন। তাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

শুভাকাঙ্ক্ষীদের মতে, মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’-এর মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তারা জানান, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

এ বিষয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, মিজানুর রহমান মিজান একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করেন।

সচেতন মহল এ ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়ে বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট না করাই সবার দায়িত্ব। একই সঙ্গে তারা অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যম

1

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুস্থ নারীদের ৭ লাখ টাকা গায়েব

2

গোয়াতলায় তিন যুগের পুরোনো সেতু ভেঙে চুরমার, দুর্ভোগে হাজারো

3

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

4

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুর্ঘটনা, ঢাকাগামী ডলফিন পরিবহন সড়ক

5

রাজাপুর-বাদুরতলা সড়ক বেহাল, বৃষ্টিতেই মৃত্যুফাঁদ

6

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

7

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

8

গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে উত্তাল বড়বিঘাই, বিচারের দাবিতে মান

9

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজ

10

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

11

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

12

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্

13

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

14

গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

15

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

16

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

17

পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজাসহ আটক ১

18

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

19

প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী আখ্যা জামায়াতের

20