আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়েত জাহান


মো. আতিকুল ইসলাম | স্টাফ রিপোর্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এস. এম. হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. এস. এম. হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে পবিপ্রবির শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুর-বাদুরতলা সড়ক বেহাল, বৃষ্টিতেই মৃত্যুফাঁদ

1

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

2

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় ৩৬ ঘণ্টা ধরে আটকে ১১ জন,

3

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি ও জ ন স্বা স্থ্য সুরক্ষায় ব্র্যাকে

4

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

5

মেয়ের হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছিলেন রামিসার বাবা।

6

প্রয়োজনীয় ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পদে নি য়ো গে র অভিযোগ, তদন্ত

7

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

8

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

9

পটুয়াখালী চালককে মারধরের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল

10

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

11

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার

12

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যম

13

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি।

14

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

15

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

16

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

17

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো

18

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

19

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

20