মোঃ শাকিল আল মামুন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন হাওলাদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর মৎস্য বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আল আমিন হাওলাদার মহিপুর থানার ইউসুফপুর এলাকার আ. রহমান হাওলাদারের ছেলে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মহিপুর মৎস্য বাজারের রাঙ্গাবালী ফিস নামক মাছের আড়তের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রয়কালে ২০ পিচ ইয়াবাসহ আল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।