আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিদ্রা

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি):

দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি সাংবাদিক আবেদ আমেরীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেস ক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে মাটিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাই তাদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
রাউজান প্রেস ক্লাব অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আহত সাংবাদিক আবেদ আমেরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীসহ কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, এ এম মামুনুর রশিদ, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

1

চিতলমারীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফাঁসানোর অভিযোগ পরিব

2

গোয়াতলায় তিন যুগের পুরোনো সেতু ভেঙে চুরমার, দুর্ভোগে হাজারো

3

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্ত

4

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুর্ঘটনা, ঢাকাগামী ডলফিন পরিবহন সড়ক

5

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

6

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ মেডি

7

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

8

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

9

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি।

10

মাদকবিরোধী অভিযানে সক্রিয় পত্নীতলা থানা পুলিশ, আটক ১ জন

11

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

12

পটুয়াখালী চালককে মারধরের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল

13

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উ

14

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

15

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

16

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ

17

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

18

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত

19

শঠিবাড়ীতে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ,

20