আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার।

মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মঞ্জু (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত মঞ্জু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সপরিবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং ভবেরচর ঈদগাহ এলাকার একটি রেস্টুরেন্টে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির আঙিনায় টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে জাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান।

এ সময় শিশুটির মা দূর থেকে বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মঞ্জুকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন জানান, শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় প্রথমে তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

1

অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব

2

কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ

3

মেয়ের হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছিলেন রামিসার বাবা।

4

প্রয়োজনীয় ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পদে নি য়ো গে র অভিযোগ, তদন্ত

5

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

6

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

7

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

8

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উ

9

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

10

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা, মাগুরায় শোকের ছায়া

11

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

12

পটুয়াখালীতে বাগানে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, পুলি

13

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো

14

সাতক্ষীরার সুলতানপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

15

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

16

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত

17

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

18

ঈদগাঁওতে পুলিশের সফল অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20