আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে পুলিশি হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নাঈম হাসানের অভিযোগ, ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি একটি সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে কয়েকজন পুলিশ সদস্য তার গাড়ি থামিয়ে ডিবি পুলিশের পরিচয় দেন। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নাঈম দাবি করেন, তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়।

তবে এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, চোরাচালানবিরোধী অভিযানের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, অভিযানে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পেশাদার আচরণবিধি অনুসরণ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

মায়ের জন্য গাড়ি কেনার স্বপ্ন, দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্

3

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচল করতে না দেওয়ার ঘোষণা হুতি

4

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

5

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড

6

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

7

একবেলা গরম ভাত

8

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

9

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতি

10

মেসির হ্যাটট্রিকে উড়ল আলজেরিয়া, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আ

11

বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মা দ ক ব্যবস

12

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

13

হাতিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্

14

গাইবান্ধায় রামমূর্তি স্থাপন নিয়ে জনমনে আলোচনা ও প্রশ্ন

15

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

16

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যম

17

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

18

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

19

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ৯ম শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠ

20