আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) এবং এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

1

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

2

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

3

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

4

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা, মাগুরায় শোকের ছায়া

5

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

6

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজ

7

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজন

8

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকার

9

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অ স্ত্র স হ তিন ছিনতাইকার

10

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

11

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ

12

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

13

যোগ্য ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে আমখোলা ইউনিয়নবাসী দেখতে চ

14

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

15

চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬

16

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

17

নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি জাম

18

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

19

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

20