আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মূল হোতা শিমুল র‍্যাবের জালে।

ফরহাদ উদ্দীন মিজবাহ কক্সবাজার জেলা প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকমুক্ত ও অপরাধহীন সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, কক্সবাজার সদর এলাকায় ৪ বছরের এক শিশু সন্তানকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবির মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় আসামি শিমুল (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গতকাল ১১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২১:১০ ঘটিকায় কক্সবাজার সদরের কবিতা চত্বর সংলগ্ন হলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ভুক্তভোগী অভিযোগকারীর ৪ বছর বয়সী শিশু সন্তান অপহৃত হয়। পরবর্তীতে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে শিশুকে অপহরণের কথা স্বীকার করে এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়।
এরই প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে কক্সবাজার সদরের কবিতা চত্বর সংলগ্ন হলিডে মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত মামলার এজাহারনামীয় আসামি শিমুল (৩৮), পিতা- ফোরকান প্রকাশ ডেইঙ্গা, সাং- নতুন বাজার (বল খেলার মাঠ), থানা- মহেশখালী, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শিমুল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে:
১. কক্সবাজার সদর থানা: মামলা নং-১৩/৩৭৬, তারিখ: ০৭/০৬/২০২৬; ধারা- ৭/৮/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (বর্তমান শিশু অপহরণ মামলা)।
২. পেকুয়া থানা: মামলা নং-২৪, তারিখ: ২৯/১০/২০২৪; ধারা- ৩/৪ বিস্ফোরক উপাদান আইন, ১৯০৮ এবং দণ্ডবিধি (পেনাল কোড) এর বিভিন্ন ধারায় দাঙ্গা, মারাত্মক অস্ত্র দ্বারা জখম ও হত্যাচেষ্টা মামলা।
৩. মহেশখালী থানা: মামলা নং-১৭/১৬১, তারিখ: ১৬/০৬/২০২২; ধারা- দণ্ডবিধি আইনের ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৭৯ (দাঙ্গা, গৃহপ্রবেশ, জখম, ভাঙচুর ও চুরি)।
৪. মহেশখালী থানা: মামলা নং-৩৫/২৮০, তারিখ: ২৯/০৯/২০২১; ধারা- দণ্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩৬৫/৩৪ (অবৈধ সমাবেশ, মারপিট ও অপহরণ)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে র‍্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ নিয়ে প্রশ্ন, তালিকায় জামায়াতে

1

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

2

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

3

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

4

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ

5

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজ

6

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

7

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন সুজন চন্দ

8

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

9

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকার

10

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

11

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জনের জেল-জরিমানা

12

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উ

13

হাতিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্

14

যোগ্য ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে আমখোলা ইউনিয়নবাসী দেখতে চ

15

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’

16

রাজাপুরে জমি বিরোধের জেরে বসতঘরে হামলা, প্রাণনাশের হুমকির অভ

17

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

18

খুলনা দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

19

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

20