আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অংশ নিচ্ছেন পর্যটকরাও

মোঃ শাকিল আল মামুন,  স্টাফ রিপোর্টার 

দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বিকেলে কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষ তাদের সমর্থন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরু থেকেই স্থানীয় সাংবাদিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজক ও স্থানীয় সচেতন মহল জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কুয়াকাটা বর্তমানে প্রশাসনিক ও নাগরিক সেবার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক মাহাদী সাবাব বলেন, “কুয়াকাটা উপজেলা হলে প্রশাসনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। এতে আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন হবে এবং পর্যটকরা আরও স্বাভাবিক ও নিরাপদভাবে চলাচল করতে পারবেন।”

স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা ঘোষণা করা হলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং কুয়াকাটার পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, “কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি সম্ভাবনাময় অঞ্চল। তাই জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে দ্রুত কুয়াকাটাকে উপজেলা হিসেবে ঘোষণা করা উচিত।”

আগামী তিন দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে। কর্মসূচি শেষে সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডকে সুযোগ দিল অস্ট্রেলিয়

1

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

2

গুমের পুনরাবৃত্তি আর নয়: নিখোঁজ জিসানকে ফিরিয়ে দেওয়ার আহবান

3

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্

4

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

5

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুস্থ নারীদের ৭ লাখ টাকা গায়েব

6

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ মেডি

7

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত সমস্যা

8

নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি জাম

9

রাজাপুরে জমি বিরোধের জেরে বসতঘরে হামলা, প্রাণনাশের হুমকির অভ

10

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

11

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

12

চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অ ভি যা ন অনুষ্ঠিত

13

ঝালকাঠিতে এএসআই থেকে এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে

14

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

15

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

16

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত

17

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, লম্পট মঞ্জুকে গণধোলাই দিয়ে পুলিশ

18

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

19

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

20