আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

মোঃ রাকিবুল হাসান,(দুমকি)

দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ভিসি হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বুধবার (১০ জুন) ঢাকা  থেকে সড়ক পথে সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে এসে পৌঁছালে নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বরণ করে নেন  বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

পরে নবনিযুক্ত  ভাইস-চ্যান্সেলর  তাঁর কার্যালয়ে যোগদান করেন। যোগদান শেষে নবনিযুক্ত ভিসি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে বিএনসিসি, স্কাউট ও আনসার সদস্যরা তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। সকাল সাড়ে ১১টায় টিএসসি কনফারেন্স  কক্ষে  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভিসি শুভেচ্ছা  বিনিময় করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।পবিপ্রবি'র ইউট্যাব সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত  ভিসি প্রফেসর ড. মামুন অর রশিদের সভাপতিত্বে ও ড.এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে  নব নিযুক্ত ভাইস-  চ্যান্সেলর  প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন," মহান আল্লাহপাকের অশেষ রহমত তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। 

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আপনাদের শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হবে। আমি শুধু আপনাদের ভাইস চ্যান্সেলরই না। আমি প্রথমে একজন গবেষক , তারপর একজন শিক্ষক তারপর এখানে সরকার আমাকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী অনেকগুলো পরিকল্পনা আছে। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপীঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

এসময় উপাচার্য আরও বলেন, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাসহ সকলের সহযোগিতায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। 

তিনি অতীতে এ বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট বিভিন্ন অনিয়ম-দূর্নীতি অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করবেন বলে জানান।জোহর নামাজ বাদ তিনি  বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষ রোপন করেন। 

এর আগে গত সোমবার (৮ জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদে নিয়োগ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

3

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

4

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

5

রাজাপুরে জমি বিরোধের জেরে বসতঘরে হামলা, প্রাণনাশের হুমকির অভ

6

পঞ্চগড় সীমান্তে অনিশ্চয়তার প্রহর, জিরো লাইনে ১০ জনের মানবেতর

7

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

8

ফয়লা বাজারের জব্দকৃত পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস

9

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

10

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

11

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

12

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

13

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অ স্ত্র স হ তিন ছিনতাইকার

14

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

15

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

16

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ মেডি

17

ড. ইউনূসসহ ৫ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন।

18

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

19

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

20