আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাঙ্গামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ

সর্বজিৎ চাকমা, নিজস্ব  প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরের প্রবেশদ্বার ‘স্বাগতম রাঙ্গামাটি’ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিকে সফল করতে রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী চালককে মারধরের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল

1

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

2

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

4

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জন গ্রেপ্তার

5

জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক

6

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

7

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন সুজন চন্দ

8

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ

9

টিকটক করা নিয়ে লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক, হত্যার অভ

10

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার

11

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

12

অভিনেত্রী নয়, হতে চেয়েছিলাম সংবাদ উপস্থাপিকা’: ক্যারিয়ারের শ

13

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

14

মায়ের জন্য গাড়ি কেনার স্বপ্ন, দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্

15

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাঙ্গামা

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

18

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানাল বিজিবি।

19

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

20