আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছিহাতায় বেহাল সড়ক, নিজেদের টাকায় সংস্কারে এলাকাবাসী

মো. শাওন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩নং মাছিহাতা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে যায় এবং রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, বৃষ্টির সময় সড়কটি প্রায় জলাবদ্ধ হয়ে পড়ে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে মদিনাপাড়া এলাকার বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়েছেন। জনপ্রতিনিধিদের অপেক্ষা না করে নিজেদের অর্থ সংগ্রহ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা। স্থানীয়দের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
একাধিক বাসিন্দা বলেন, “রাস্তার কারণে আমাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহুদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে নিজেদের টাকায় রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক অবকাঠামোগত সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “৩নং মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তা-ঘাটের সমস্যা রয়েছে। আমরা দ্রুত এসব সমস্যার সমাধানে কাজ করব। নতুন সরকার গঠনের পর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাই কিছুটা সময় লাগছে।”
তবে এলাকাবাসীর দাবি, আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের মতে, একটি জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন অবহেলিত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কার না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

1

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

2

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

3

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

4

অস্ট্রেলিয়া সিরিজের আগে টাইগার শিবিরে সৌম্য সরকার স্কোয়াড ঘো

5

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

6

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত অপহরণ-ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ

7

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজ

8

১১ জুন ২০২৬: জাতীয় বাজেটের সর্বশেষ আপডেট

9

বাংলাদেশ সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডকে সুযোগ দিল অস্ট্রেলিয়

10

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, লম্পট মঞ্জুকে গণধোলাই দিয়ে পুলিশ

11

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহিতা নিয়ে

12

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

13

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

14

পটুয়াখালীতে বাগানে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, পুলি

15

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

16

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকার

17

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

18

গাইবান্ধায় রামমূর্তি স্থাপন নিয়ে জনমনে আলোচনা ও প্রশ্ন

19

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অ স্ত্র স হ তিন ছিনতাইকার

20