আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

আব্দুল্লাহ আল নোমানী, জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন ৩৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন।

আগামী ১২ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৮০টিরও বেশি দেশের শিক্ষার্থীর সঙ্গে মেধার লড়াইয়ে অংশ নেবেন তিনি।

ইয়াছিন নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মো. আল আমিন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

জানা যায়, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় দেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য থেকে বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে সেরা ২০ জন নির্বাচিত হন। পরবর্তীতে তাদের মধ্য থেকে ১০ জনকে মাস্টার ক্যাম্পের জন্য বাছাই করা হয়। চূড়ান্ত মূল্যায়নে ওই ১০ জনের মধ্য থেকে ৪ সদস্যের জাতীয় দলে স্থান করে নেন ইয়াছিন।

ইয়াছিনের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষক ও সুধীজনরা মনে করেন, তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং নলছিটি ও ঝালকাঠি জেলার জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুর্ঘটনা, ঢাকাগামী ডলফিন পরিবহন সড়ক

1

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

2

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

3

ফুটবল কুড়াতে গিয়ে পিটুনির শিকার তিন স্কুলছাত্র।

4

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

5

কক্সবাজারে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মূল হোতা শিমুল র‍্যাব

6

ইরানের হামলার পর ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ‘চরম ভুল করেছে তেহ

7

পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজাসহ আটক ১

8

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেত

9

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

10

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

11

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

12

অভিনেত্রী নয়, হতে চেয়েছিলাম সংবাদ উপস্থাপিকা’: ক্যারিয়ারের শ

13

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, লম্পট মঞ্জুকে গণধোলাই দিয়ে পুলিশ

14

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

15

ঈদগাঁওতে পুলিশের সফল অভিযান: টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

16

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন সুজন চন্দ

17

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার

18

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুস্থ নারীদের ৭ লাখ টাকা গায়েব

19

মেয়ের হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছিলেন রামিসার বাবা।

20