মো. আতিকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রের বরাতে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দুর্নীতি সংক্রান্ত মামলার সূত্র ধরে বেনজীর আহমেদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক আইনগত সহযোগিতার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। দুবাই কর্তৃপক্ষ ১২ জুন বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করেছে বলেও জানা গেছে।
এদিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও জানিয়েছেন, দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে এবং এ বিষয়ে বাংলাদেশকে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান ও মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টিও আলোচনায় আসে।
তবে গ্রেফতারের পরবর্তী আইনি প্রক্রিয়া, সম্ভাব্য প্রত্যর্পণ কিংবা তাকে কবে দেশে আনা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন