আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ নিয়ে প্রশ্ন, তালিকায় জামায়াতে এমপির এপিএস ও আত্মীয়দের নাম

খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে বিতরণ করা ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থের উপকারভোগীর তালিকা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তালিকায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস), আত্মীয়স্বজন ও কয়েকজন রাজনৈতিক কর্মীর নাম থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের অনুকূলে ঈদ উপলক্ষে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এর একটি অংশ কয়রা উপজেলায় তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

প্রকাশিত উপকারভোগীর তালিকায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু ওবাইদা, এক আত্মীয় এবং কয়েকজন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কয়েকজন উপকারভোগী দাবি করেন, তারা দুই হাজার টাকা করে সহায়তা পেয়েছেন। তবে অন্য কিছু ব্যক্তি তুলনামূলক বেশি অর্থ পেয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এতে বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তাদের মন্তব্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের কেউ কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের কেউ কেউ দাবি করেছেন, তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তি আর্থিকভাবে অসচ্ছল এবং নিয়ম অনুসারেই সহায়তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সাধারণত ত্রাণ তহবিলের অর্থ হতদরিদ্র ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা হয়। তবে বিশেষ বরাদ্দের ক্ষেত্রে উপকারভোগীর তালিকা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী প্রস্তুত হতে পারে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

2

পর্যটনের স্বর্গ কুয়াকাটা, উন্নয়নের দৌড়ে কেন পিছিয়ে

3

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি ও জ ন স্বা স্থ্য সুরক্ষায় ব্র্যাকে

4

গোয়াতলায় তিন যুগের পুরোনো সেতু ভেঙে চুরমার, দুর্ভোগে হাজারো

5

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

6

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

7

মেয়ের হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছিলেন রামিসার বাবা।

8

কনটেন্ট ক্রি য়ে ট র বনি আমিনের সহযোগী মো য়া জ্জে মে র ওপর হা

9

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

10

অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

13

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

14

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

15

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির স

16

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহিতা নিয়ে

17

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

18

বজ্রপাতে জেলের মৃত্যু, দাফনের অনুমতি চেয়ে থানায় আবেদন

19

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

20