আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ

ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

এছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এ স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে স্থায়ী কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে বাড়ল সিগারেটের দাম, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্য।

1

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

2

ইরানের হামলার পর ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ‘চরম ভুল করেছে তেহ

3

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

4

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

5

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেত

6

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত সমস্যা

7

সাতক্ষীরার সুলতানপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

8

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচল করতে না দেওয়ার ঘোষণা হুতি

9

বাংলাদেশ সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডকে সুযোগ দিল অস্ট্রেলিয়

10

চিতলমারীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তকে ফাঁসানোর অভিযোগ পরিব

11

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ

12

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায় বুলডোজারে ভেঙে

13

যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে: বোন মাছুমা হাদ

14

একবেলা গরম ভাত

15

চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬

16

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

17

অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব

18

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

19

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

20