ঝালকাঠিতে এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
শনিবার (১৪ জুন ২০২৬) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ র্যাংক ব্যাজ পরানো হয়।
*উপস্থিত ছিলেন:* শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সজিব হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মাছুম বিল্লাহ।
এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পদোন্নতিপ্রাপ্ত এসআইকে অভিনন্দন জানান। তিনি নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিজেকে আরও বেশি নিবেদিত করার আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য এসময় পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার করেন।