আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

শফিকুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

 দিনাজপুরের বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান কঠোর অভিযানে আবার বড় ধরনের সাফল্য এসেছে। পৃথক তিনটি গোয়েন্দাভিত্তিক অভিযানে মোট ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৪ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।প্রথম অভিযানে গত ১৫ জুন ২০২৬ বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনে থেকে মো. আসমান আলী (৫২)-কে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০)-কে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।এছাড়া, ১৬ জুন রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুরের পাবনা হোটেলের পেছনে বিশেষ অভিযান চালিয়ে মো. তাজমল হোসেন (৪৬), মোছা. লাইলী বেগম (৩৭) ও মো. সবুজ (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পৃথক তিনটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা তথ্যনির্ভর ও লক্ষ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

1

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫

2

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

3

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জন গ্রেপ্তার

4

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত সমস্যা

5

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকার

6

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

7

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আবু জোবায়ের, শোকে স

8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, বাংলাদেশ দলকে ২ কোটি

9

১১ জুন ২০২৬: জাতীয় বাজেটের সর্বশেষ আপডেট

10

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ

11

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ৯ম শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠ

12

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

13

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

14

পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজাসহ আটক ১

15

গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে উত্তাল বড়বিঘাই, বিচারের দাবিতে মান

16

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’

17

টিকটক করা নিয়ে লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক, হত্যার অভ

18

ফুটবল কুড়াতে গিয়ে পিটুনির শিকার তিন স্কুলছাত্র।

19

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

20