আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ

অংকন মজুমদার, স্টাফ রিপোর্টার: 

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোরেলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রতন খানের বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি টিনশেড গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডার্বি সিগারেট ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জনপ্রিয় ব্র্যান্ড ‘ডার্বি’ সিগারেটের নকল পণ্য তৈরি ও বাজারজাত করার উদ্দেশ্যে এসব মালামাল সেখানে মজুত রাখা হয়েছিল।

এ ঘটনায় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে এ বিষয়ে দায়ের করা এজাহারের ভিত্তিতে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

জেলা গোয়েন্দা পুলিশ বলছে, অবৈধ ও নকল পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, বাংলাদেশ দলকে ২ কোটি

1

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

2

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় ৩৬ ঘণ্টা ধরে আটকে ১১ জন,

3

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

4

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

5

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

6

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো

7

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্র

8

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজন

9

খুলনা দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

10

ফয়লা বাজারের জব্দকৃত পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস

11

পর্যটনের স্বর্গ কুয়াকাটা, উন্নয়নের দৌড়ে কেন পিছিয়ে

12

রাজাপুরে জমি বিরোধের জেরে বসতঘরে হামলা, প্রাণনাশের হুমকির অভ

13

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

14

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার

15

কক্সবাজারে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মূল হোতা শিমুল র‍্যাব

16

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

17

৪ কিলোমিটার খাল পরিষ্কারে রাজাপুরে স্বেচ্ছাসেবীদের অভিযান, ন

18

অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব

19

আজ বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, প্রতিপক্ষ কুরাসাও

20