আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজের আগে টাইগার শিবিরে সৌম্য সরকার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস রিপোর্টার 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই জাতীয় দলের স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে দলে নতুন সংযোজন হিসেবে সৌম্য সরকারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমে ঘোষিত দলে সৌম্য না থাকলেও শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ কারণে স্কোয়াড থেকে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া হয়নি।
ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা, অধিনায়ক লিটন দাসের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকায় অতিরিক্ত বিকল্প হিসেবে সৌম্যকে দলে নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লিটন পায়ে আঘাত পান এবং ম্যাচের একটি পর্যায়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি। তাই টিম ম্যানেজমেন্ট সতর্ক অবস্থান নিয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলছেন সৌম্য সরকার। এখন পর্যন্ত ৮৭টি ম্যাচে অংশ নিয়ে তিনি ১ হাজার ৪৬২ রান করেছেন। সাম্প্রতিক ওয়ানডে সিরিজেও তিনি সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ৪২ রানের কার্যকর ইনিংস খেললেও শেষ ম্যাচে বড় রান করতে পারেননি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই ইতিবাচক ধারা টি-টোয়েন্টিতেও বজায় রাখতে চায় টাইগাররা। সিরিজের সব ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ নিয়ে প্রশ্ন, তালিকায় জামায়াতে

1

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

2

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

3

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই সাগরে নামছেন জেলেরা, উপকূ

4

মাদকবিরোধী অভিযানে সক্রিয় পত্নীতলা থানা পুলিশ, আটক ১ জন

5

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

6

মানবসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় রাঙামাটির জেলা পরিষদ সদ

7

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

8

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

9

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জনের জেল-জরিমানা

10

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

11

গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে উত্তাল বড়বিঘাই, বিচারের দাবিতে মান

12

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

13

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত সমস্যা

14

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জন গ্রেপ্তার

15

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’

16

আজ বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, প্রতিপক্ষ কুরাসাও

17

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

18

প্রবীনদের সেবায় নাজিরপুরে বৃদ্ধাশ্রম উদ্বোধন।

19

বাজেটে বাড়ল সিগারেটের দাম, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্য।

20