মো:রাকিব হোসেন জেলা প্রতিনিধি পিরোজপুর
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। গত ০৫-০৬-২০২৬ খ্রিঃ সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ভান্ডারিয়া ০৪ নং ওয়ার্ড ( জামিরতলা) হুমায়ুন কবির ফরাজীর বাড়ি হতে ৫০ পিস ই'য়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১) মো: হুমায়ুন কবির ফরাজী (৪৮), পিতা: আব্দুর রশিদ ফরাজী এবং ২)মো: জাহাঙ্গীর হোসেন সরদার (৪৫), পিতা- মৃত রুস্তম আলী সরদার, উভয় সাং- ভান্ডারিয়া, ০৪ নং ওয়ার্ড, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুরদের গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।