আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম  

ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ শনিবার সোনাহাট বাজার এলাকার প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি **রাহিমুল ইসলাম রাহাত**, সাধারণ সম্পাদক **মোঃ শিহাব হোসেন** এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য আরাফাত। এছাড়াও কলেজ শাখা ছাত্রদল ও স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন। তিনি তার বক্তব্যে বলেন:

> "বিরোধী দল বিভিন্ন অপকৌশলে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গুম-অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের সচেতন জনগণ এই ধরনের মিথ্যা নাটক ও সস্তা অপপ্রচার কখনোই সহ্য করবে না।"

সমাবেশে নেতৃবৃন্দ দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ছাত্রশিবিরের ছদ্মবেশী ও গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সংগঠিত নারী নির্যাতনসহ সকল ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

1

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

2

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

3

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যম

4

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

5

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্

6

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

7

যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে: বোন মাছুমা হাদ

8

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

9

ফুটবল কুড়াতে গিয়ে পিটুনির শিকার তিন স্কুলছাত্র।

10

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

11

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির স

12

জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক

13

চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অ ভি যা ন অনুষ্ঠিত

14

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাঙ্গামা

15

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

16

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’

17

তীব্র গরম ও লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি, কমছে হ

18

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, মুচলেকা নিয়

19

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

20