আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছোটবিঘাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের দুলাল গাজী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে ১০ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের এক জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ট্রলার চালক কর্তৃক এই পাশবিক নির্যাতনের ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তবে ঘটনার পর পরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত ধর্ষক মো. দুলাল গাজীকে গ্রেফতার করা হয়েছে।
​আজ সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল আনুমানিক ১০:৫০ মিনিটের দিকে ছোটবিঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিভাংগা গ্রামে এই কলঙ্কজনক ঘটনাটি ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিভাংগা গ্রামের বাসিন্দা ও পেশায় ট্রলার চালক মো. দুলাল গাজী (৬০) আজ সকালে একা পেয়ে ওই ১০ বছরের শিশুটিকে ফুসলিয়ে নির্মমভাবে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা ও কান্না দেখে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং দ্রুত তা জানাজানি হলে পুরো ছোটবিঘাই ইউনিয়নের সচেতন নাগরিকেরা ক্ষোভে ফেটে পড়েন।
​এলাকার সাধারণ মানুষ ও সচেতন যুবসমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন, "আজ ছোটবিঘাইয়ের মাটি কলঙ্কিত! আজ এই অবুঝ মেয়ের সাথে এই অন্যায় হয়েছে, এর যদি কঠিন বিচার না হয় তবে কাল আমাদের কারোর মেয়ের সাথে এমনটা ঘটবে না, তার গ্যারান্টি কোথায়?" লম্পট দুলাল গাজীর এমন দৃষ্টান্তমূলক ও কঠিনতম শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এই এলাকায় আর কেউ ধর্ষণ তো দূরের কথা, কোনো নারী বা শিশুকে ইভটিজিং করার দুঃসাহসও দেখাতে না পারে।
​ঘটনার পরপরই বিষয়টি পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত অভিযানে নামে। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার আগেই লম্পট ও ধর্ষক দুলাল গাজীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
​পুলিশ জানিয়েছে, নাবালিকা শিশু ধর্ষণের খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত অ্যাকশনে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি কঠোর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুযায়ী আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ার এমপি হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন বিএন

1

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

2

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতি

3

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

4

জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক

5

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চ

6

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

7

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

8

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্

9

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

10

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

11

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

12

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

13

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন সুজন চন্দ

14

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজন

15

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

16

একবেলা গরম ভাত

17

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো

18

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় ৩৬ ঘণ্টা ধরে আটকে ১১ জন,

19

সুন্দরবন কুরিয়ারে পণ্য আটকে গ্রাহক হয়রানির অভিযোগ, ভোক্তা

20