আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

আব্দুল কাইয়ুম আরজু, বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত এক সপ্তাহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছে। গত ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত ধারাবাহিক সাঁড়াশি অভিযানে মোট ৪ কেজি ৪০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়েছে।

অভিযানের শুরুতে ৯ জুন, ২০২৬ তারিখে মহিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে থেকে মাদক বিক্রয়কালে মোঃ ইব্রাহিম হাওলাদার (৫২) ও তার স্ত্রী মোসাঃ পারভীন বেগমকে (৪২) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১২ জুন, ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০) ও মোসাঃ পারুল বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মোঃ আলী হোসেন ঘরামী (৪৫) ও মোঃ আমির হোসেন (৪০) নামে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সবশেষ ১৪ জুন, ২০২৬ ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহিপুর থানাধীন লতাচাপলীর ০৭নং ওয়ার্ডস্থ তাজেপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ বাবুল মৃধাকে (৪৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। যারা অভিযানে পালিয়ে গেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান চললে তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ের খুচরা বিক্রেতাদের পাশাপাশি মাদকের নেপথ্যের বড় ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এবং সমুদ্র ও স্থলপথে কঠোর নজরদারি সহ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা। ###

তারিখ: ১৪.০৬.২০২৬ ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

1

মোরেলগঞ্জে নকল ডার্বি সিগারেট কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজ

2

খুলনা দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

3

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

4

কুড়িগ্রামে মিজানুর রহমান মিজানকে নিয়ে রাজনৈতিক অপপ্রচারের প্

5

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

6

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

7

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ

8

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’

9

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

রাজাপুরে জমি বিরোধের জেরে বসতঘরে হামলা, প্রাণনাশের হুমকির অভ

11

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজন

12

নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি জাম

13

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

14

সাতক্ষীরার সুলতানপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

15

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

16

গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

17

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

18

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

19

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

20