আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে সিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি: 

আগামী ১৭ জুন থেকে চট্টগ্রামের -এ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া পরিচালনা করেছে -এর কাউন্টার টেরোরিজম ইউনিট।

নিরাপত্তা মহড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-৯ (K-9) ইউনিটের সদস্যরা অংশ নেন। মহড়ায় সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলা, জিম্মি উদ্ধার, ভিআইপি নিরাপত্তা এবং সন্দেহজনক বস্তু শনাক্তকরণ ও নিষ্ক্রিয় করার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ার অংশ হিসেবে সোয়াত সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। বোম্ব ডিসপোজাল ইউনিট সম্ভাব্য বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণ কার্যক্রমের অনুশীলন করে। পাশাপাশি কে-৯ ইউনিটের প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে স্টেডিয়াম এলাকা, প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয় ও প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ম্যাচ চলাকালে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকরা নিরাপদ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

1

ইরানের হামলার পর ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ‘চরম ভুল করেছে তেহ

2

পটুয়াখালী চালককে মারধরের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল

3

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

4

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাঙ্গামা

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে কারাদণ্ড

7

৪ কিলোমিটার খাল পরিষ্কারে রাজাপুরে স্বেচ্ছাসেবীদের অভিযান, ন

8

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

9

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

10

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায় বুলডোজারে ভেঙে

11

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

12

বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

13

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

14

ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ই'য়াবাসহ দুইজন গ্রে ফ ত

15

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

16

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪

17

ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

18

খুলনা দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

19

চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অ ভি যা ন অনুষ্ঠিত

20