আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

মো. শাওন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নম্বর মাছিহাতা ইউনিয়নের রাধিকা থেকে মদিনাপাড়া পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। এছাড়া রাস্তার দুই পাশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটির এমন অবস্থার কারণে অনেক যানবাহন এ পথে চলাচল করতে চায় না। ফলে গ্রামের মানুষকে প্রয়োজনীয় কাজের জন্য বাজার ও বিভিন্ন গন্তব্যে পায়ে হেঁটে যেতে হয়।

স্থানীয়রা আরও বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ে।

এলাকাবাসীর আশঙ্কা, কোনো রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে এই সড়ক দিয়ে দ্রুত যাতায়াত করা কঠিন হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ

2

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

3

৮০ বছরে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

4

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

5

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

6

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

7

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চ

8

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্র

9

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

10

চকরিয়ায় ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৫ জন গ্রেপ্তার

11

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুর্ঘটনা, ঢাকাগামী ডলফিন পরিবহন সড়ক

12

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

13

সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানে নীলফামারী পুলিশ, চালু হচ্ছে

14

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

15

জাতীয় নারীশক্তি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক

16

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জনের জেল-জরিমানা

17

বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মা দ ক ব্যবস

18

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

19

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

20