আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক, ডিবির অভিযানে উদ্ধার ১১ পিস ইয়াবা

মো. আতিকুল ইসলাম, ডেক্স রিপোর্ট 

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে আটক করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন জামাল বেপারী (৩৭)। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেংরাখালী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পটুয়াখালী জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আটক জামাল বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকেও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

1

হাতিয়ার এমপি হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন বিএন

2

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

৪ কিলোমিটার খাল পরিষ্কারে রাজাপুরে স্বেচ্ছাসেবীদের অভিযান, ন

4

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আবু জোবায়ের, শোকে স

5

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ

6

ব্রাজিলের বিপক্ষে ড্রয়ে কি বললো মরক্কো অধিনায়ক হাকিমি

7

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ

8

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

9

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

10

সুন্দরবন কুরিয়ারে পণ্য আটকে গ্রাহক হয়রানির অভিযোগ, ভোক্তা

11

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

12

১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ঝালকাঠি

13

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

14

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন সুজন চন্দ

15

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে দুর্ঘটনা, ঢাকাগামী ডলফিন পরিবহন সড়ক

16

চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬

17

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

18

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

19

মানবসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় রাঙামাটির জেলা পরিষদ সদ

20