আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

মো. শাকিল আল মামুন | স্টাফ রিপোর্টার


পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানা সংলগ্ন তেলের পাম্পের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কুয়াকাটাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অনেক বেশি ছিল। মুহূর্তের মধ্যেই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

মহিপুর থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৩ জনের

1

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্ত

2

পটুয়াখালীর মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

3

পর্যটনের স্বর্গ কুয়াকাটা, উন্নয়নের দৌড়ে কেন পিছিয়ে

4

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

5

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জনের জেল-জরিমানা

6

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ

7

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উ

8

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

9

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

10

গাইবান্ধায় রামমূর্তি স্থাপন নিয়ে জনমনে আলোচনা ও প্রশ্ন

11

নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য উৎসব, থাকছে ‘কাহ্নপা সাহিত্য পদ

12

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

13

তীব্র গরম ও লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি, কমছে হ

14

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

15

পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এস. এম. হেমায়ে

16

৩০ পিস ইয়াবাসহ গলাচিপায় যুবক গ্রেফতার

17

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

18

রাজাপুর-বাদুরতলা সড়ক বেহাল, বৃষ্টিতেই মৃত্যুফাঁদ

19

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুস্থ নারীদের ৭ লাখ টাকা গায়েব

20