আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৮০ বছরে পা দিয়েছেন। রোববার (১৪ জুন) তাঁর জন্মদিন উপলক্ষে দিনটি বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দক্ষিণ লনে অস্থায়ী বক্সিং রিং ও দর্শক গ্যালারি তৈরি করা হয়েছে, যেখানে দিনটি উদযাপন করা হবে বলে জানা গেছে।
১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ট্রাম্প। শৈশব থেকেই তিনি ব্যবসায়ী পরিবারের পরিবেশে বড় হন। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরিবারের রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়ে পরে সেটির নিয়ন্ত্রণ নেন তিনি এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ করেন। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারসহ বিভিন্ন বিলাসবহুল স্থাপনা নির্মাণের মাধ্যমে তিনি ব্যবসায়িক জগতে পরিচিতি পান।
ব্যবসার পাশাপাশি টেলিভিশন রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বলে জানা যায়।
মন্তব্য করুন