আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেতবুনিয়ায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে কিশোর দগ্ধ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডিলেইড নতুনপাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে এসে মোঃ সাজ্জাদ হোসেন (১৫) নামে এক কিশোর গুরুতর দগ্ধ হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডিলেইড কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নতুনপাড়া এলাকার বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেন ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করতে একটি কাঁঠাল গাছে ওঠে। এ সময় গাছের ডাল কাটার সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে এলে সে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয় এবং মাটিতে পড়ে যায়। এতে তার বুক, পেট ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।

আহত সাজ্জাদ হোসেন বেতবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মিরাজ হোসেন (প্রবাসী) এবং মাতা মোছাঃ শিল্পী আক্তার।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

1

কুড়িগ্রামে মিজানুর রহমান মিজানকে নিয়ে রাজনৈতিক অপপ্রচারের প্

2

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

3

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

4

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত

5

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টিাইন সমর্থকদের বর্ণাঢ্য শ

6

চিতলমারীতে ৮বছরের শিশু কণ্যকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

7

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

8

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

9

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

10

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত অপহরণ-ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ

11

টাঙ্গাইলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মর্মান

12

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ডিমলায় বিশাল মানববন্ধ

13

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

14

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা, মাগুরায় শোকের ছায়া

15

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

16

প্রবীনদের সেবায় নাজিরপুরে বৃদ্ধাশ্রম উদ্বোধন।

17

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার

18

মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির সমালোচনার জবাব দিলেন প্রধানমন্

19

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

20