আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গৌরনদীতে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ

​নিজেস্ব প্রতিনিধি 

​বরিশালের গৌরনদী উপজেলায় মাত্র ৩ বছরের এক অবুঝ শিশু কন্যাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে ধর্ষণের এক অত্যন্ত জঘন্য ও পাশবিক অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
​গত শুক্রবার (১৯ জুন, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাউরগাতি গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্ত লম্পট বৃদ্ধের নাম জালাল সিকদার (৬৫), সে ওই গ্রামের মৃত আজাহার সিকদারের ছেলে।
​ভুক্তভোগী শিশুর পারিবারিক অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রতিবেশী জালাল সিকদার ওই ছোট্ট শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ফুসলিয়ে নিজের বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত জালালের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই। ঘটনার পর থেকে সে নিজের অপরাধ ঢাকতে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে।
​নির্যাতনের শিকার শিশুটির চাচী জানান, ঘটনার পর শিশুটি রক্তাক্ত ও গুরুতর জখম হলে তাকে প্রথমে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে শিশুটিকে ভর্তি রেখে মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে।
​খবর পেয়ে ওই রাতেই গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম প্রথমে হাসপাতালে ভুক্তভোগী শিশুকে দেখতে যান এবং পরবর্তীতে বাউরগাতি গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ প্রাপ্তিমাত্রই লম্পট জালাল সিকদারকে গ্রেফতার করতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

1

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

2

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

3

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ডিমলায় বিশাল মানববন্ধ

4

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

5

মানবসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় রাঙামাটির জেলা পরিষদ সদ

6

‎বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির

7

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

8

কুয়াকাটা'কে উপজেলা করতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি শুরু, অ

9

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আবু জোবায়ের, শোকে স

10

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

11

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব ক

12

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

13

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্

14

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেত

15

একবেলা গরম ভাত

16

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক, ডিবির অভিযানে উদ্ধার ১১ পি

17

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

18

ফয়লা বাজারের জব্দকৃত পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস

19

‎বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম

20