মোঃ সুজন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ভোলা
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অদ্য ১৯ জুন ২০২৬ তারিখ ২০:১০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ নজরুল ইসলাম ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকঢোষ সাকিনের ০৮নং ওয়ার্ডস্থ বৈদ্যর পোল বাজার মসজিদের সামনে পাকা মাঠ হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী ১। মোঃ আক্তার (২৮) , পিতা-আনচল হক ওরফে আনছু কোদাল, মাতা-মনোয়ারা বেগম, সাং-চকডোষ, ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ১০(দশ) পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী: ১। মোঃ আক্তার (২৮) , পিতা-আনচল হক ওরফে আনছু কোদাল, মাতা-মনোয়ারা বেগম, সাং-চকডোষ, ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।