আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে গাবরিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন ভেতরে প্রবেশ করেন।

কিন্তু তাদের কারও কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের রাতভর অভিযান, ইয়াবা-ট্যাপে

1

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতি

2

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

3

টিকটক করা নিয়ে লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক, হত্যার অভ

4

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ৯ম শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠ

5

বাজেটে বাড়ল সিগারেটের দাম, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্য।

6

৪ কিলোমিটার খাল পরিষ্কারে রাজাপুরে স্বেচ্ছাসেবীদের অভিযান, ন

7

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

8

ফুটবল কুড়াতে গিয়ে পিটুনির শিকার তিন স্কুলছাত্র।

9

বজ্রপাতে জেলের মৃত্যু, দাফনের অনুমতি চেয়ে থানায় আবেদন

10

হরমুজ প্রণালিতে টোল নয়, সেবার বিনিময়ে ফি নেবে ইরান

11

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

12

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক, ডিবির অভিযানে উদ্ধার ১১ পি

13

বন্দরে পুলিশের শেল্টারে ৫০ মাদক স্পটে রমরমা ব্যাবসা

14

৮০ বছরে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

15

ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

16

ভোলার গৃহবধূ মিতুর মৃত্যুর মামলায় স্বামী, শাশুড়িসহ ৩ আসামি গ

17

পটুয়াখালীতে বাগানে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, পুলি

18

যোগ্য ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে আমখোলা ইউনিয়নবাসী দেখতে চ

19

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫

20