আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনবান্ধব বাজেট বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার বোদায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ আশরাফুল ইসলাম  

জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, মানুষের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। বিরোধী মহল এই বাজেটকে কাল্পনিক বা স্বপ্নবিলাসী বলে আখ্যায়িত করলেও বাস্তবে এটি একটি জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ছাগল, নগদ অর্থ ও চাল বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা এবং পঞ্চগড়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোন নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, উভয় ক্ষেত্রেই জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এক লাখ আটষট্টি হাজার টাকা নগদ অর্থ ও একচল্লিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ষাটটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ছাগল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তাঁরা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আগে টাইগার শিবিরে সৌম্য সরকার স্কোয়াড ঘো

1

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

2

র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আস

3

মেসেঞ্জারে অনলাইন জুয়ার স্ক্যাম, প্রতারণার ফাঁদে পড়ছেন সাধার

4

বাদুরতলার নদীভাঙন রোধে কাজ চলছে: এমপি জামালের তদারকিতে নতুন

5

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

6

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি ও জ ন স্বা স্থ্য সুরক্ষায় ব্র্যাকে

7

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

8

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার সন্দেহভাজনের বাড়িতে আগুন,

9

গুমের পুনরাবৃত্তি আর নয়: নিখোঁজ জিসানকে ফিরিয়ে দেওয়ার আহবান

10

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আবু জোবায়ের, শোকে স

11

রাঙ্গামাটিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সহকার

12

হরমুজ প্রণালিতে টোল নয়, সেবার বিনিময়ে ফি নেবে ইরান

13

৮০ বছরে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

14

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেত

15

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

16

মেসির হ্যাটট্রিকে উড়ল আলজেরিয়া, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আ

17

ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: আটক ৩, পলাতক

18

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

19

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করে

20