আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

মো. তানজিল সুবহা

নীলফামারী প্রতিনিধি | ইনসাফ টাইমস ২৪

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

কিট প্যারেডে অভিবাদন গ্রহণ এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।

পরিদর্শনকালে তিনি কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ভিত্তিতে অংশগ্রহণকারী সদস্যদের জিএস মার্ক প্রদান করেন। এছাড়া যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশনা দেন।

কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, খেলাধুলার চর্চা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জ্যোতির্ময় ঘোষ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত সমস্যা

1

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেত

2

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

3

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো

4

সাতক্ষীরার সুলতানপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

5

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, বাংলাদেশ দলকে ২ কোটি

6

অতি মাত্রায় ঠান্ডা পানি পান: গরমে স্বস্তি নাকি স্বাস্থ্যঝুঁক

7

গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

8

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ।

9

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহিতা নিয়ে

10

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

11

পর্যটনের স্বর্গ কুয়াকাটা, উন্নয়নের দৌড়ে কেন পিছিয়ে

12

ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

13

পটুয়াখালীতে পুলিশের মে মাসের বিশেষ অভিযান ১৩৮ অপরাধী গ্রেফতা

14

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

15

রাজাপুরের ভাতকাঠি সড়কের বেহাল দশা, অসুস্থ রোগী ও গর্ভবতী নার

16

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

17

ময়মনসিংহে হামে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ

18

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাঙ্গামা

19

তীব্র গরম ও লোডশেডিংয়ে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি, কমছে হ

20