আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাথরঘাটা থানার ওসি এনামুল হক প্রত্যাহার, পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে ‘প্রশাসনিক কারণে’ তাকে প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং নারী বাদীর সঙ্গে আপত্তিকর মন্তব্যের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগ রয়েছে, এক নারী বাদী মামলা করতে গিয়ে ওসির কাছে অপদস্ত হন। ওই নারী দাবি করেন, ওসি তাকে অবমাননাকর ভাষায় সম্বোধন করেছেন। এছাড়া জরুরি প্রয়োজনে সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও অনেক সময় সাড়া পাওয়া যেত না বলে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে।

এদিকে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণে অনীহা এবং নারী বাদীদের নিয়ে কটূক্তির অভিযোগও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এক নারী বাদীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও বেশি আলোচিত হয়।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী ওসি এনামুল হকের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধা

1

পটুয়াখালী মেডিকেল কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জেলা

2

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

3

রাজাপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বৃদ্ধকে পিটিয়ে টাকা ছিনতাই, হ

4

চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অ ভি যা ন অনুষ্ঠিত

5

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

6

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

7

৪ কিলোমিটার খাল পরিষ্কারে রাজাপুরে স্বেচ্ছাসেবীদের অভিযান, ন

8

মহিপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে, এলাকায় চাঞ্চল্য

9

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

10

মাছিহাতায় বেহাল সড়ক, নিজেদের টাকায় সংস্কারে এলাকাবাসী

11

১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বাড়ছে

12

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

13

পর্যটনের স্বর্গ কুয়াকাটা, উন্নয়নের দৌড়ে কেন পিছিয়ে

14

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না: ট্রাম্প।

15

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্য

16

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্র

17

প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী আখ্যা জামায়াতের

18

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জনের জেল-জরিমানা

19

শিলখুড়ি ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন, ক্ষ তি গ্র স্ত

20