আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি জানতে চান, ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত।

জামায়াত আমির বলেন, ভারত যেমন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশও একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই এ ধরনের বক্তব্যের প্রকৃত অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

তিনি সরকারের প্রতি বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, বক্তব্যটি যদি আক্ষরিক অর্থে দেওয়া হয়ে থাকে, তাহলে তা উদ্বেগের বিষয়। এ কারণে সংশ্লিষ্ট বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই বিষয়টি জনসম্মুখে পরিষ্কার করা উচিত।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ওই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ

1

ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

2

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প

3

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চট্টগ্রাম স্টেডিয়ামে স

4

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

5

পঞ্চগড় সীমান্তে অনিশ্চয়তার প্রহর, জিরো লাইনে ১০ জনের মানবেতর

6

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, বাংলাদেশ দলকে ২ কোটি

8

মহিপুরে দোকান ও বাসায় তল্লাশি, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার স্

9

দপদপিয়া সেতুতে ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে

10

ড. ইউনূসসহ ৫ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন।

11

খুলনার ফুলতলায় জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ

12

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত

13

আইইউবিএটিতে জমকালো নবীনবরণ আয়মান সাদিক ও অরূপ রতনের অনুপ্রের

14

বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

15

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

16

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল

17

একবেলা গরম ভাত

18

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

19

বাজেটে বাড়ল সিগারেটের দাম, বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্য।

20