আজকের INSAAF TIMES 24 সংবাদ
ইনসাফ টাইমস্ ২৪
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

সর্বজিৎ চাকমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:


রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কোতয়ালী থানার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী পাহাড়িকা টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

অভিযানকালে রিটন চাকমা (৩৩), পিতা- অমর চাকমাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্

1

হরমুজ প্রণালিতে টোল নয়, সেবার বিনিময়ে ফি নেবে ইরান

2

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ

4

গোয়াতলায় তিন যুগের পুরোনো সেতু ভেঙে চুরমার, দুর্ভোগে হাজারো

5

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করে

6

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে সাইরেন, দিশেহারা ইসরায়েল।

7

মাছিহাতায় বেহাল সড়ক, নিজেদের টাকায় সংস্কারে এলাকাবাসী

8

ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: আটক ৩, পলাতক

9

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, তিন পুলিশ সদস্

10

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধ র্ষ নে র অভিযোগে আটক

11

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক, ডিবির অভিযানে উদ্ধার ১১ পি

12

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতি

13

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তি রো ধা ন দিবস পালিত

14

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলা

15

ছোটবিঘাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের দুলাল গ

16

মাদক কারবারি আটকের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা

17

পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজাসহ আটক ১

18

সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫

19

হাতিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্

20