ভোলা জেলা পুলিশের সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম।
শনিবার (২০ জুন ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শন কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন উপলক্ষে সদর ট্রাফিক অফিসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আজিজ (শহর ও যানবাহন শাখা, ভোলা)।
পরে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মান উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি ট্রাফিক অফিসে সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে তার মূল্যবান মতামত ও নির্দেশনা লিপিবদ্ধ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন